Dhaka ১১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

দৌলতপুর সীমান্তে বিজিবির বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে দুই পুরুষ ও দুই নারীসহ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর প্রতিরোধ ও বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বাধ্য হয়ে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।

বিজিবি সূত্রে জানা গেছে, রোববার সকালে দৌলতপুর উপজেলার ঠোটারপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৫৩/৯-এস এর কাছে এ ঘটনা ঘটে। ভারতের উদয় কিষাণ ক্যাম্পের বিএসএফ সদস্যরা চারজনকে অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা সঙ্গে সঙ্গে সতর্ক অবস্থান নেন।

সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিহত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক নজরদারিতে রয়েছে। অনুপ্রবেশচেষ্টা চালানো ব্যক্তিদের পরিচয় ও জাতীয়তা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

দৌলতপুর সীমান্তে বিজিবির বাধায় বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ

সর্বশেষ হালনাগাদ : ১০:২১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬