দেশের সমুদ্রবন্দরগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক যোগাযোগ জোরদার করতে সরকার বিশ্বখ্যাত ডিপি ওয়ার্ল্ডসহ বিশ্বের শীর্ষ পাঁচটি কনটেইনার পরিচালনাকারী কোম্পানির তিনটিকে বাংলাদেশে নিয়ে এসেছে। বাণিজ্যকে আরও সহজ ও লাভজনক করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন, সেতু ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
রাজধানীর একটি হোটেলে গত ১১ অক্টোবর রোববার সকালে আয়োজিত ‘সেমিনার অন বাংলাদেশ ন্যাশনাল পোর্ট স্ট্র্যাটেজি ২০২৬’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, জাতীয় বন্দর ব্যবস্থাপনা কৌশল অনেক আগেই প্রণয়ন করা উচিত ছিল। তবে এটি অবশ্যই জাতির বৃহত্তর স্বার্থকে অগ্রাধিকার দিয়ে তৈরি করতে হবে।
তিনি বলেন, ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক সুবিধা না খুঁজে রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরকে একযোগে কাজ করতে হবে। সঠিক পরিকল্পনা এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই বাংলাদেশ তার কাঙ্ক্ষিত সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে।
সেমিনারে নৌপরিবহন খাত ও বন্দর সম্পর্কিত উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।


























