Dhaka ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন সমাজ: প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

নারী-পুরুষের সমতা প্রতিষ্ঠা এবং জেন্ডার বৈষম্যহীন মানবিক সমাজ গঠনে দেশের তরুণ সমাজকে মূখ্য ভূমিকা পালন করার তাগিদ দিয়েছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। তিনি বলেন, সমাজে নারী ও পুরুষের ভূমিকা নিয়ে যুগ যুগ ধরে চলে আসা প্রচলিত কুসংস্কার ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসতে হবে।

শনিবার (১০ অক্টোবর) সকালে রাজবাড়ী শহরের নান্নু টাওয়ার কনভেনশন সেন্টারে ‘সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাব’ আয়োজিত ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ শীর্ষক এক যুব সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনলাইন সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, “যুবসমাজ হলো যেকোনো রাষ্ট্রের উন্নয়নের চালিকাশক্তি ও প্রধান শক্তি। তরুণদের মাঝে ইতিবাচক সচেতনতা বৃদ্ধি করা সম্ভব হলে সমাজে বিদ্যমান জেন্ডারভিত্তিক বৈষম্য দূর করা সম্ভব হবে।” এই লক্ষ্য অর্জনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পরিসরে পারস্পরিক শ্রদ্ধাবোধ, মানবিক মূল্যবোধ এবং সমতার চর্চা বাড়ানোর পরামর্শ দেন তিনি। পাশাপাশি স্থানীয় সরকার, জেলা প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

সোনাকান্দর ডেভেলপমেন্ট ক্লাবের সভাপতি হুমাইয়া আক্তার রিনথীর সভাপতিত্বে সংলাপে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক চায়না ব্যানার্জী এবং বাংলাদেশ শিক্ষক সমিতির রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও আল্লা নেওয়াজ খায়রু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আহসান হাবীব।

সংগঠনের উপদেষ্টা ও শিক্ষক ফারহানা জাহান মিনির স্বাগত বক্তব্যে এবং সাধারণ সম্পাদক তাহসিন মুগ্ধর পরিচালনায় আয়োজিত এ সংলাপে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ সমাজকর্মীরা নিজ নিজ মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। আয়োজক প্রতিষ্ঠান জানায়, তরুণদের মধ্যে সমতা ও মানবাধিকারের চর্চা বৃদ্ধি করে একটি বৈষম্যহীন ও ইতিবাচক সমাজ গঠনে যুবসমাজকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে বৈষম্যহীন সমাজ: প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

সর্বশেষ হালনাগাদ : ০৫:৪৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬