Dhaka ০৬:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাত নামলেই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘হোন্ডাবাহিনীর’ আতঙ্ক

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

রাজধানী ঢাকার সঙ্গে নারায়ণগঞ্জের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড এখন রাতের বেলা এক আতঙ্কের নাম। বিপুল অর্থ ব্যয়ে স্থাপিত সড়কবাতির অধিকাংশ চুরি হয়ে যাওয়ায় সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত প্রায় আট কিলোমিটার দীর্ঘ এ সড়কের বড় অংশই থাকছে সম্পূর্ণ অন্ধকারে। আর এ সুযোগে সক্রিয় হয়ে উঠেছে ছিনতাইকারী ও ডাকাতদের হোন্ডাবাহিনী।

সড়ক ও জনপথ বিভাগের তথ্য অনুযায়ী সড়কটিতে সড়কবাতি ও সাইন সিগন্যাল স্থাপনে বড় অঙ্কের অর্থ ব্যয় করা হলেও বর্তমানে ল্যাম্পপোস্টগুলো বাতিহীন অবস্থায় দাঁড়িয়ে আছে। ফলে অন্ধকার নামলেই গুরুত্বপূর্ণ এ সড়কে চলাচলকারী পথচারী, শ্রমিক, ব্যবসায়ী ও দূরপাল্লার চালকদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়ছে। স্থানীয়দের অভিযোগ, রাত বাড়ার সঙ্গে সঙ্গে লিংক রোডে মোটরসাইকেলে ছিনতাইকারীদের দৌরাত্ম্য বাড়ে। অনেক সময় উল্টোপথে এসে চলন্ত যানবাহন ও পথচারীদের গতিরোধ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করা হয়।

পুলিশের টহল থাকলেও অপরাধীদের গতির সঙ্গে তা অনেক সময় কার্যকর হচ্ছে না। ভুক্তভোগীদের অনেকেই হয়রানির ভয়ে থানায় অভিযোগ না করায় অপরাধের প্রকৃত চিত্র অনেক সময় আড়ালেই থেকে যাচ্ছে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সড়কটি সার্ভে করা হয়েছে এবং দ্রুত বাতি পুনঃস্থাপন করা হবে বলে জানানো হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাত নামলেই ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ‘হোন্ডাবাহিনীর’ আতঙ্ক

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬