Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, অক্ষত অবস্থায় যাত্রীরা উদ্ধার

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:২৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এনা পরিবহনের একটি বাসের পেছনে হানিফ পরিবহনের আরেকটি বাসের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় বাসে আটকে পড়া যাত্রীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে এবং এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বৃহস্পতিবার রাত দুইটার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে হাসাড়া যাত্রীছাউনির সামনে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সামনে থাকা একটি মোটরসাইকেলকে রক্ষা করতে এনা পরিবহনের বাসটি হঠাৎ ব্রেক করলে পেছন থেকে আসা হানিফ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়।

খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালায় এবং বাসের দরজা ভেঙে ভেতরে আটকে থাকা যাত্রীদের নিরাপদে বের করে আনে। দুর্ঘটনাকবলিত বাস দুটি ঢাকা থেকে কুয়াকাটা এবং খুলনার দিকে যাচ্ছিল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, অক্ষত অবস্থায় যাত্রীরা উদ্ধার

সর্বশেষ হালনাগাদ : ০৮:২৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬