Dhaka ০৯:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য দেশটির মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো ধরনের সামরিক হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই কথা জানান।

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন যে, গত কয়েক মাস ধরে চলা সংঘাতের অবসানে ইরানের সঙ্গে তাদের ফলপ্রসূ আলোচনা অব্যাহত রয়েছে। আগামী ৩ নভেম্বর মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে তেহরানের সঙ্গে চলমান উত্তেজনাকর পরিস্থিতির চূড়ান্ত কোনো সামরিক পদক্ষেপে জড়াতে চাইছে না হোয়াইট হাউস।

উল্লেখ্য, চলতি বছরের শুরুর দিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী সংঘাত শুরু হয়। এই যুদ্ধের প্রভাবে মার্কিন অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়া এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় অভ্যন্তরীণ রাজনীতিতে ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে।

সাম্প্রতিক বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, বর্তমান প্রশাসন যেভাবে ইরান পরিস্থিতি সামাল দিচ্ছে তাতে অধিকাংশ সাধারণ নাগরিক অসন্তুষ্ট। এমন পরিস্থিতিতে কংগ্রেসে রিপাবলিকান পার্টির সামান্য সংখ্যাগরিষ্ঠতা রক্ষা করতে গিয়ে ট্রাম্প প্রশাসনকে বেশ চাপের মুখে পড়তে হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে কোনো হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৭:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬