Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

খুলনায় ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক ঢাকায় স্থানান্তরিত

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১৩ বার দেখা হয়েছে

খুলনায় ছিনতাইকারীর হামলায় শাহ আলম (৪৩) নামে এক পুলিশ পরিদর্শক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে মহানগরীর সদর থানাধীন কলেজিয়েট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
আহত শাহ আলম খুলনা জেলার ‘এ-সার্কেল’ অফিসে কর্মরত রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রূপসা থানা এলাকায় একটি বিশেষ অভিযান শেষ করে রিকশায় চেপে পুলিশ ক্লাবে ফিরছিলেন শাহ আলম। পথে কলেজিয়েট স্কুলের সামনে পৌঁছালে তিন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ করে সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে ছিনতাইকারীরা ধারালো চাপাতি দিয়ে তার দুই হাতের কবজির ওপর কোপ মেরে দ্রুত পালিয়ে যায়।
পরে খুলনা সদর থানার ওসি ও সোনাডাঙ্গা থানার মোবাইল টিমের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। প্রথমে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় পরে অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় এবং রাত ৪টা ১৫ মিনিটে সার্জারি বিভাগের ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
আহত পুলিশ পরিদর্শকের দুই হাতের আঘাত আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। পরবর্তীতে পুলিশের সরকারি অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার উদ্দেশে পাঠানো হয়। মানচিত্র দেখুন
খুলনা সদর থানার ওসি মো. লোকমান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় খুলনা সদর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তবে হামলাকারী ছিনতাইকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

খুলনায় ছিনতাইকারীর হামলায় গুরুতর আহত পুলিশ পরিদর্শক ঢাকায় স্থানান্তরিত

সর্বশেষ হালনাগাদ : ০৬:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬