Dhaka ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মাধবপুরের রতনপুর-ছাতিয়াইন সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ

  • সর্বশেষ হালনাগাদ : ১০:১৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২৩ বার দেখা হয়েছে

হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর-ছাতিয়াইন সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য খানাখন্দ ও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই এসব গর্ত পানিতে তলিয়ে যায়, যার ফলে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে এবং প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

জানা গেছে, হবিগঞ্জের মাধবপুর উপজেলার রতনপুর-ছাতিয়াইন সড়কটি মাধবপুরের পাশাপাশি নাসিরনগর ও লাখাই উপজেলার মানুষেরও যোগাযোগের একমাত্র সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজারো মানুষ যাতায়াত করেন। স্কুল-কলেজ-মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, চাকরিজীবী, রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে। বিশেষ করে রোগী বহনকারী সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের চালকদের বেশি বিপাকে পড়তে হচ্ছে। এক সিএনজি অটোরিকশাচালক রহিম মিয়া বলেন, ‘বৃষ্টি হলে গর্তগুলো পানিতে ডুবে যায়। তখন কোথায় কত বড় গর্ত, তা বোঝা যায় না। যাত্রী নিয়ে চলাচল করতে গিয়ে সব সময় দুর্ঘটনার ভয় থাকে। দ্রুত রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।’ স্থানীয় যাত্রী লাভলী আক্তার বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজারো মানুষ চলাচল করেন। শিক্ষার্থী ও রোগীদের দুর্ভোগ সবচেয়ে বেশি। রাস্তার এই অবস্থা দ্রুত ঠিক না করলে মানুষের ভোগান্তি আরও বাড়বে।’

এ বিষয়ে মাধবপুর উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সামছ্ জাবেদ বলেন, ‘এ রাস্তা হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সলের মাধ্যমে সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা এবং ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ (ডিপিপি) প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। তাছাড়া মাধবপুর-চৌমুহনী বাজার সড়ক, রতনপুর-শাহজাহানপুর সড়ক ও মাধবপুর-নাসিরনগর সড়ক ওই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। খুব শিগগির কাজ শুরু করা হবে।’ এলাকার মানুষ দ্রুত সড়কের সংস্কারকাজ শুরু করে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মানুষকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মাধবপুরের রতনপুর-ছাতিয়াইন সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগ

সর্বশেষ হালনাগাদ : ১০:১৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬