Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষের জন্য ‘সেফ সিটি’ গড়ার প্রতিশ্রুতি চসিক মেয়র ডা. শাহাদাতের

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:২৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২৬ বার দেখা হয়েছে

চট্টগ্রামকে সর্বস্তরের মানুষের জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নিরাপদ ‘সেফ সিটি’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। চট্টগ্রাম নগরের বহুকালের ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ঐতিহ্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারো কোনো ধরনের প্ররোচনা বা উসকানিতে অসাম্প্রদায়িক পরিবেশ বিনষ্ট হতে দেওয়া যাবে না। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নগরীর দেওয়ানজী পুকুর পাড়স্থ চট্টগ্রাম জেলা সৎসঙ্গের ব্যবস্থাপনায় শ্রীশ্রীঠাকুর অনুকূল চন্দ্রের ১৩৯ তম আবির্ভাব দিবস উপলক্ষ্যে আয়োজিত তিন দিনব্যাপী মহোৎসবের সমাপনী দিনে আলোচনা সভা ও মহামঙ্গল শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঐক্যবদ্ধ নগরায়নের ওপর গুরুত্বারোপ করে মেয়র ডা. শাহাদাত বলেন, বিএনপি সরকার জনগণের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। দেশের প্রতিটি নাগরিক যাতে পূর্ণ স্বাধীনতায় নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান উদযাপন করতে পারেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে। নিজেকে নগরবাসীর শাসক নয়, বরং সেবক হিসেবে উল্লেখ করে মেয়র বলেন, উৎসবের সুশৃঙ্খল ও আনন্দঘন পরিবেশ বজায় রাখতে চসিক, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেন, বর্তমান সরকার ধর্ম, বর্ণ, শ্রেণি বা পেশা নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের অধিকার ও সম্মান নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। ‘সবার আগে বাংলাদেশ’ চেতনাকে ধারণ করে বৈষম্যহীন, শান্তিময় ও সমৃদ্ধ ভবিষ্যৎ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। চট্টগ্রাম জেলা সৎসঙ্গের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাধু-সন্ন্যাসী ও পুণ্যার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

সব ধর্মের মানুষের জন্য ‘সেফ সিটি’ গড়ার প্রতিশ্রুতি চসিক মেয়র ডা. শাহাদাতের

সর্বশেষ হালনাগাদ : ০৭:২৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬