Dhaka ১২:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

খুচরা বাজারে এলপিজির সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশ

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:১৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৬ বার দেখা হয়েছে

খুচরা বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহ স্বাভাবিক রাখা এবং সরকার নির্ধারিত মূল্যে তা বিক্রি নিশ্চিত করতে দেশের সব জেলার জেলা প্রশাসকদের (ডিসি) নজরদারি বৃদ্ধি ও কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আয়োজিত এক গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সংবাদ সম্মেলনে দেশের সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু তুলে ধরে তথ্য উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দর নিয়ে সরকার সম্পূর্ণ রাষ্ট্র ও জনগণের স্বার্থ বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে তাদের আস্থায় আনা হবে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের ওপর হামলার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে তিনি জানান, অভিযুক্তদের ইতিমধ্যে ছাত্রসংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে এবং ফৌজদারি অপরাধের ক্ষেত্রে সরকার প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন প্রসঙ্গে উপদেষ্টা বলেন, এই মেগা প্রকল্পটি বাস্তবায়নে সরকারের জোরালো আন্তরিকতা রয়েছে এবং এর অর্থায়ন কোন দেশের মাধ্যমে হবে তা নিয়ে বর্তমানে উচ্চপর্যায়ে আলোচনা চলছে। পাশাপাশি, জুলাইয়ের গণহত্যা নিয়ে যাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নেই এবং যারা এখনো হুমকি দিয়ে যাচ্ছেন, তাদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক মীমাংসার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দেন তিনি। তিনি মন্তব্য করেন, যারা মীমাংসার কথা বলছেন তারা নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

বৈশ্বিক নানামুখী অর্থনৈতিক সংকটের মধ্যেও বিগত সাত মাসে মোট ৪ লাখ ৩৪ হাজার কর্মী বিদেশে কর্মসংস্থানের উদ্দেশ্যে পাঠানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। এছাড়া মিরপুরের সাম্প্রতিক ঘটনার প্রসঙ্গ টেনে উপদেষ্টা স্পষ্ট করে বলেন, সরকারি দলের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে কোনো ধরনের ভোগান্তিতে ফেলা হলে তা সরকার কোনোভাবেই সহ্য করবে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথাযথ ব্যবস্থা না নিলে এর দায় সরকারকেই নিতে হবে। জনগণের প্রত্যাশা পূরণ ও বাজার স্থিতিশীল রাখতে জ্বালানি খাতের ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

খুচরা বাজারে এলপিজির সরবরাহ ও দাম নিয়ন্ত্রণে ডিসিদের নির্দেশ

সর্বশেষ হালনাগাদ : ০৩:১৫:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬