Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

এআই দিয়ে সম্ভাব্য করদাতা শনাক্ত করবে এনবিআর

  • সর্বশেষ হালনাগাদ : ০১:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

কর ফাঁকি রোধ, করজাল ও আয়কর রিটার্নের পরিধি বাড়ানোর লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে সম্ভাব্য করদাতা শনাক্ত করার যুগান্তকারী পরিকল্পনা হাতে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই উদ্যোগের অংশ হিসেবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যাংক হিসাব, ভূমি ও ফ্ল্যাট, সড়ক পরিবহন, সঞ্চয়পত্র এবং বিদেশ ভ্রমণের যাবতীয় তথ্য এনবিআরের কেন্দ্রীয় তথ্যভান্ডারের সঙ্গে একীভূত করার সুপারিশ করা হয়েছে। সম্প্রতি সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশেষ করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ডাটাবেজের সঙ্গে করদাতাদের আয়কর নথি মিলিয়ে দেখার একটি বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিলাসবহুল ও দামি গাড়ির মালিকরা নিয়মিত আয়কর রিটার্ন দিচ্ছেন কি না এবং তাঁদের প্রদর্শিত আয় ও সম্পদের সঙ্গে গাড়ির ক্রয়মূল্য সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিবিড়ভাবে যাচাই করা হবে। এর ফলে তথ্য গোপনের প্রবণতা বা প্রকৃত সম্পদের চেয়ে কম সম্পদ দেখানোর অপচেষ্টা সহজেই ধরা পড়বে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন।

এনবিআরের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে প্রায় ১ কোটি ৩০ লাখ কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) ব্যক্তি থাকলেও মাত্র ৪৭ লাখ মানুষ নিয়মিত আয়কর রিটার্ন দাখিল করেন। ফলে বিপুলসংখ্যক টিআইএনধারীকে রিটার্ন দাখিলের আওতায় আনার বিশাল সুযোগ রয়েছে। বিগত ২০২৫-২৬ অর্থবছরে ৪ লাখ ১৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের পর চলতি ২০২৬-২৭ অর্থবছরে ৬ লাখ ৪ হাজার কোটি টাকার উচ্চাভিলাষী রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন, কর ফাঁকি রোধে কঠোর ব্যবস্থার পাশাপাশি পুরো প্রক্রিয়াটি যেন কোনোভাবেই সাধারণ করদাতাদের হয়রানির কারণ না হয়, সেদিকেও সজাগ দৃষ্টি রাখতে হবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

এআই দিয়ে সম্ভাব্য করদাতা শনাক্ত করবে এনবিআর

সর্বশেষ হালনাগাদ : ০১:৫৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬