বাংলাদেশের টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনা এবং নদী তীর সুরক্ষায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ধারাবাহিক সহযোগিতা কামনা করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সহযোগিতা জোরদারে সরকার এডিবির সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী।
সোমবার সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে এডিবির নির্বাহী পরিচালক সত্য শ্রীনিবাস লোল্লা সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে পানিসম্পদ মন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবিলা, টেকসই প্রবৃদ্ধি অর্জন এবং মানুষের জীবনমান উন্নয়নে এডিবি বাংলাদেশে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা যায়। প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পানিসম্পদ ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তিগত সহায়তা এবং গবেষণা খাতে এডিবির সহযোগিতা বাড়ানোর অনুরোধ করেন।
can_be_translated_as: এডিবির নির্বাহী পরিচালক জানান, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করতে এবং নতুন কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি প্রণয়নে কাজ করছে সংস্থাটি। নদী ভাঙন প্রতিরোধ ও টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় এডিবি সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী।


























