Dhaka ১১:৫০ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের উদ্দেশ্যে পিটিআইয়ের লংমার্চ শুরু

  • সর্বশেষ হালনাগাদ : ১১:২০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দেশটির রাজধানী ইসলামাবাদের অভিমুখে লংমার্চ শুরু করেছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতাকর্মীরা। ইমরান খানের স্বাস্থ্য নিয়ে পরিবারের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশের মধ্যেই এই কর্মসূচি শুরু হলো।

ইমরান খানের পরিবারের সদস্যদের দাবি, কারাগারে যথাযথ চিকিৎসা না পাওয়ায় তিনি তার ডান চোখের দৃষ্টিশক্তি প্রায় হারিয়ে ফেলেছেন। এ কারণে তারা অবিলম্বে তার মুক্তি দাবি করছেন। এর আগে গত সপ্তাহে এই লংমার্চ হওয়ার কথা থাকলেও সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে তা স্থগিত করা হয়েছিল। তবে আলোচনা কোনো সুরাহা ছাড়াই থমকে যাওয়ায় এই কর্মসূচি শুরু করা হয়।

রোববার ইসলামাবাদ থেকে প্রায় ২৭৫ কিলোমিটার দূরে অবস্থিত লাক্কি মারওয়াত শহর থেকে পিটিআইয়ের হাজার হাজার সমর্থক রাজধানীর উদ্দেশ্যে রওনা হন। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। উল্লেখ্য, সাবেক তারকা ক্রিকেটার ও রাজনৈতিক নেতা ইমরান খানের বিরুদ্ধে শতাধিক মামলা রয়েছে, যার মধ্যে একটি দুর্নীতি মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান khan বরাবরই এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের উদ্দেশ্যে পিটিআইয়ের লংমার্চ শুরু

সর্বশেষ হালনাগাদ : ১১:২০:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬