‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামী ৭ নভেম্বরকে দেশজুড়ে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একই সঙ্গে দিনটিকে মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২৩তম বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করা হয়।
বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, এখন থেকে প্রতি বছর ৭ নভেম্বর সাধারণ ছুটি থাকবে এবং দিবসটি রাষ্ট্রীয়ভাবে ‘ক’ শ্রেণিভুক্ত মর্যাদা নিয়ে উদযাপিত হবে।


























