Dhaka ০২:২৭ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, সামান্য বৃষ্টিতেও কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

  • সর্বশেষ হালনাগাদ : ১১:০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর রাজধানীতে সামান্য বৃষ্টি হলেও স্বস্তি মেলেনি। সোমবার দুপুরের দিকে পুরান ঢাকা, গুলিস্তান, মতিঝিল, পল্টন ও সচিবালয়সহ বিভিন্ন এলাকায় হালকা বৃষ্টি হয়েছে। তবে বৃষ্টির পরিমাণ কম হওয়ায় গরমের তীব্রতা আরও বেড়ে গেছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার দেশের সর্বোচ্চ ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এ দিন খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩২.৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, মৌসুমি বায়ু এখন বাংলাদেশে কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে। তবে বিদায় নেওয়ার আগে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ৭ ও ৮ অক্টোবর দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ৯ অক্টোবর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসবে। মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর বর্ষার অবসান ঘটবে এবং আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন নেসা জানান, মৌসুমি বায়ু বিদায়ের সময় হঠাৎ বৃষ্টি হওয়া স্বাভাবিক, তবে তা টানা হওয়ার সম্ভাবনা কম। মাসজুড়েই গরমের অনুভূতি থাকতে পারে। আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, ১০ অক্টোবরের পর বৃষ্টিপাত কমে এলে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত গরমের দাপট বজায় থাকতে পারে।

জনপ্রিয়

ইউরোপের ৭ দেশের সুপারমার্কেটে নজিরবিহীন সাইবার হামলা

বিদায় নিচ্ছে মৌসুমি বায়ু, সামান্য বৃষ্টিতেও কাটছে না ঢাকার ভ্যাপসা গরম

সর্বশেষ হালনাগাদ : ১১:০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬