Dhaka ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর মৃত্যু

  • সর্বশেষ হালনাগাদ : ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। দেশটির অনডো প্রদেশের ইগবোকোডা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং ৭ জন ক্রু সদস্য ছিলেন বলে নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট বোলা টিনুবু।

দেশটির এভিয়েশন বিষয়ক মন্ত্রী ফেসটাস কেয়ামো জানান, সোমবার সকালে বিমানটি অর্থনৈতিক কেন্দ্র লাগোসে একটি নিয়মিত মিশনে যাওয়ার সময় রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এডো প্রদেশ ও লাগোসের মাঝামাঝি এলাকায় এটি বিধ্বস্ত হয়। একটি নৌঘাঁটির কাছাকাছি বিমানটির ধ্বংসাবশেষ পাওয়া গেছে।

নাইজেরীয় বিমানবাহিনী জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি এটিআর-৪২ মডেলের ছিল। দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বিমানটি কিছু গাছ ভেঙে মাটিতে আছড়ে পড়ে এবং দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছু আরোহীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর মৃত্যু

সর্বশেষ হালনাগাদ : ১০:৩২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬