Dhaka ০৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্ক জোড়াদারে এনডিসি সফর

  • সর্বশেষ হালনাগাদ : ১০:০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৩০ বার দেখা হয়েছে

​‘ন্যাশনাল ডিফেন্স কোর্স ২০২৬’-এর প্রাতিষ্ঠানিক বৈদেশিক শিক্ষা সফরের অংশ হিসেবে ২৪ সদস্য বিশিষ্ট ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক, সামরিক ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান সফর শেষে শনিবার (১৮ সেপ্টেম্বর) দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হবে। এনডিসি কমান্ড্যান্ট ইতোমধ্যে লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমানের গতিশীল নেতৃত্বে গত ৯ সেপ্টেম্বর প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রে পৌঁছায়। ওয়াশিংটন ডিসির ডালাস আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁদের স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মনোয়ার হোসেন খান এবং মিনিস্টার কনস্যুলার মো. মাহবুবুর রহমান।

​সফরের প্রাথমিক পর্যায়ে গত ১১ সেপ্টেম্বর প্রতিনিধিদলটি যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট পরিদর্শন করে। সেখানে মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক ভূরাজনীতি, সামরিক সহযোগিতা ও পারস্পরিক নিরাপত্তা নিয়ে প্রাঞ্জল প্রশ্নোত্তরের মাধ্যমে যৌথ আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর ১৪ সেপ্টেম্বর প্রতিনিধিদলটি মার্কিন প্রতিরক্ষা বাহিনীর প্রধান কার্যালয় পেন্টাগন পরিদর্শনে যায়। পেন্টাগনে তাদের স্বাগত জানান ডিপুটি ডিরেক্টর (এশিয়া) রিয়ার অ্যাডমিরাল স্টিফেন অলড্রিজ এবং সাউথ এশিয়া পলিসি ডিরেক্টর জে ওয়াইজ। তাঁরা দুই দেশের প্রতিরক্ষা নীতি, কৌশলগত সহযোগিতা ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিস্তারিত তথ্য বিনিময় করেন। পেন্টাগন সফর শেষে ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে গেলে রাষ্ট্রদূত তারেক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রতিনিধিদলকে শুভেচ্ছা জানান এবং দূতাবাসের সার্বিক কার্যক্রম বিষয়ে ধারণা দেন।

​পরদিন ১৫ সেপ্টেম্বর প্রতিনিধিদল বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সদর কার্যালয়ে যায়। বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক নীলকণ্ঠ মিশ্র এবং বিকল্প নির্বাহী পরিচালক মো. আবদুর রহমান খান সেখানে উপস্থিত থেকে বাংলাদেশ, ভুটান, ভারত ও শ্রীলঙ্কার সমন্বয়ে গঠিত গ্রুপটির উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গি এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের ভূমিকা নিয়ে ব্রিফিং প্রদান করেন। একই দিনে প্রতিনিধিদলটি ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি (এনডিইউ) এবং নিয়ার ইস্ট সাউথ এশিয়া (নেসা) সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজে সাক্ষাৎ করে। সেখানে এনডিইউ-র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাষ্ট্রদূত রোক্সান ক্যাবরাল এবং নেসা সেন্টারের পরিচালক রাষ্ট্রদূত জন ডেসরোচার তাঁদের গ্রহণ করেন। এনডিসি কমান্ড্যান্ট ও সিনিয়র ডাইরেক্টিং স্টাফ এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল ইসলাম মার্কিন কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন এবং পরে নেসা সেন্টারের ‘স্পিকার সিরিজ’-এ যোগ দিয়ে কৌশলগত নেতৃত্ব ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু তুলে ধরেন।

​সফরের শেষভাগে ১৫ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসির পর্ব শেষ করে প্রতিনিধিদলটি নিউ ইয়র্কে গমন করে এবং ১৬ সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তর পরিদর্শনে অংশ নেয়। সেখানে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম বিভাগের ‘অফিস অব মিলিটারি অ্যাফেয়ার্স’-এর চিফ অব স্টাফ ব্রিগেডিয়ার জেনারেল ইয়াকাইয়া দিওপ তাঁদের জাতিসংঘের বিভিন্ন মিশনে পরিচালিত শান্তিরক্ষা কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। এরপর এনডিসি দল নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শন করে। সেখানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মিস আইরিন জুবাইদা খান তাঁদেরকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অসামান্য অবদান ও নানা চ্যালেঞ্জের চিত্র তুলে ধরেন। এই সুদীর্ঘ সফরের মাধ্যমে জাতীয় প্রতিরক্ষা কোর্সের অংশগ্রহণকারী কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ব্যবস্থা, বহুপাক্ষিক অর্থনৈতিক নীতি এবং বৈশ্বিক শান্তিরক্ষায় বাংলাদেশের অবস্থান নিয়ে ব্যবহারিক ও গভীর অভিজ্ঞতা অর্জন করেছেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সম্পর্ক জোড়াদারে এনডিসি সফর

সর্বশেষ হালনাগাদ : ১০:০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬