Dhaka ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা করলেন ডা. শফিকুর রহমান

  • সর্বশেষ হালনাগাদ : ১১:৪৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ৩৭ বার দেখা হয়েছে

রাজধানীর দুই সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো নিজেদের মেয়র প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার সকালে মগবাজারের মধুবাগ মাঠে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সপ্তাহ উদ্বোধনের সময় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

ঘোষণা অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) মো. আবু সাদিক (সাদিক কায়েম) জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অনুষ্ঠানে প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার সময় ডিএনসিসি প্রার্থী সেলিম উদ্দিনের পরিচ্ছন্নতা কার্যক্রমের প্রশংসা করেন জামায়াত আমির। পাশাপাশি ডিএসসিসি প্রার্থী সাদিক কায়েম প্রসঙ্গে তিনি বলেন, ডাকসু যেভাবে পরিচালিত হয়েছিল, ঠিক সেভাবেই তিনি ঢাকা দক্ষিণকেও সুন্দর করে সাজিয়ে তুলবেন।

সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রশাসনকে কার্যকর রাখতে তারা সার্বক্ষণিক নজরদারি বজায় রাখবেন। এ সময় হামে শিশু মৃত্যু ও বিমানবন্দরে দুর্নীতির প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের নিন্দা জানিয়ে সরকারের ব্যর্থতার দায় স্বীকারের আহ্বান জানান তিনি। এছাড়া মিরপুরের মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ততার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন জামায়াত প্রধান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা করলেন ডা. শফিকুর রহমান

সর্বশেষ হালনাগাদ : ১১:৪৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬