Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

তৃতীয় কেমোথেরাপি শেষে সামিয়া আফরিনের আবেগঘন বার্তা, সুস্থতার জন্য দোয়া কামনা

  • সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ২৭ বার দেখা হয়েছে

দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করছেন জনপ্রিয় মডেল ও উপস্থাপিকা সামিয়া আফরিন। চিকিৎসার ধারাবাহিকতায় সম্প্রতি তাঁর শরীরে সফলভাবে সম্পন্ন হয়েছে তৃতীয় কেমোথেরাপি। শনিবার রাতে হাসপাতালের শয্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে একটি আবেগঘন পোস্ট দেন তিনি।

হাসপাতালের বেডে তোলা একটি ছবি শেয়ার করে সামিয়া লেখেন, “আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা, আমার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।” প্রতিকূল এই দিনগুলোতে ঘুরে দাঁড়াতে ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

চলতি অক্টোবর মাসকে বিশ্বব্যাপী ‘ক্যান্সার সচেতনতার মাস’ হিসেবে পালন করা হয়। পোস্টের মাধ্যমে এই বিষয়েও সকলকে সচেতন হওয়ার বার্তা দেন সামিয়া। নিজের শরীরের প্রতি খেয়াল রাখার তাগিদ দিয়ে তিনি লেখেন, “নিজের শরীরের প্রতি সচেতন হোন। অস্বাভাবিক কোনো পরিবর্তন অবহেলা করবেন না; সময়মতো স্ক্রিনিং ও নিয়মিত চেক-আপ করুন। কারণ প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।” শরীরের সঠিক যত্ন নেওয়াকেই প্রকৃত আত্মপ্রেম বলে উল্লেখ করেন এই তারকা।

সামিয়ার পোস্টটি নজর কাড়ার পর থেকেই শোবিজ অঙ্গনের সহকর্মী ও ভক্তরা তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন। মন্তব্যসূত্রে মৌসুমি নাগ, নিপুণ আক্তার, জাকিয়া বারী মম, শাহনাজ খুশী, দীপা খন্দকার, তানভীন সুইটি ও ফাহমিদা নবীর মতো তারকারা তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে ভালোবাসা ও প্রার্থনার কথা জানিয়েছেন।

উল্লেখ্য, প্রায় পাঁচ বছর ধরে ক্যান্সারের সাথে লড়াই করছেন সামিয়া আফরিন। প্রথম ২০২২ সালের এপ্রিলে তাঁর শরীরে কোলন ক্যান্সার শনাক্ত হয়। পরবর্তীতে সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন তিনি। তবে চলতি বছরে নতুন করে তাঁর ডিম্বাশয়ে (ওভারিয়ান) ক্যান্সার ধরা পড়ে। সফল অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি কেমোথেরাপির প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন। এর আগে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে গেলে তিনি মাথা ন্যাড়া করে সেই ছবি শেয়ার করেছিলেন এবং জীবনের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে মেনে নেওয়ার সাহস দেখিয়েছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

তৃতীয় কেমোথেরাপি শেষে সামিয়া আফরিনের আবেগঘন বার্তা, সুস্থতার জন্য দোয়া কামনা

সর্বশেষ হালনাগাদ : ০৮:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬