Dhaka ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বয়সের ভারে ন্যুব্জ, তবু থেমে নেই মালেকা বানুর জীবনসংগ্রাম

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

নব্বই বছরের বেশি বয়স মালেকা বানুর। বয়সের ভারে শরীর নুয়ে পড়লেও জীবিকার তাগিদে তাকে প্রতিদিন লড়াই করতে হচ্ছে। জীবনের এই অন্তিম সময়ে নিজের দুমুঠো খাবারের জোগাড় করতে তিনি সামনে কিছু বাদাম সাজিয়ে বসেন ফুলবাড়ি বাজারে। গাইবান্ধার দক্ষিণ হরিণসিংহা গুচ্ছগ্রামে শেষ বয়সে আশ্রয় নেওয়া এই নারীর পাশে এখন আর কোনো আপনজন নেই। নিজের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হয় বিধায় তিনি এই বয়সেও পরিশ্রম করে চলেছেন।

মালেকা বানুর একসময় জমিজমা থাকলেও সর্বস্ব হারিয়ে আজ তিনি সহায়সম্বলহীন। তবে কারো কাছে হাত পাতা বা ভিক্ষা করার মধ্যে তিনি অপরাধবোধ খুঁজে পান। তাই অন্যের সাহায্য না নিয়ে নিজের শ্রমে সামান্য যা আয় হয়, তা দিয়েই তিনি জীবন চালিয়ে নেন। ৯০ বছর বয়সেও বাদাম বিক্রি করে বেঁচে থাকার এই লড়াই সমাজের বিবেককে নাড়া দেয়।

বয়সের এই পড়ন্ত বেলায় একজন মানুষকে কেন এভাবে বেঁচে থাকার লড়াই চালিয়ে যেতে হবে—এমন প্রশ্ন তুলেছেন স্থানীয় এলাকাবাসী। সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই অসহায় বৃদ্ধার পাশে দাঁড়াবে এমনটাই প্রত্যাশা সকলের।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বয়সের ভারে ন্যুব্জ, তবু থেমে নেই মালেকা বানুর জীবনসংগ্রাম

সর্বশেষ হালনাগাদ : ১০:২৯:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬