Dhaka ১২:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বোয়ালমারীতে কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

  • সর্বশেষ হালনাগাদ : ১০:২৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুরে কুমার নদে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী বার্ষিক নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার বিকেলে এ আয়োজনকে কেন্দ্র করে সকাল থেকেই পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। গ্রামবাংলার এই চিরচেনা রূপ উপভোগ করতে নদীর দুই পাড়ে ভিড় জমান হাজারো উৎসুক দর্শক।

প্রতিযোগিতা শুরু হতেই সুসজ্জিত নৌকাগুলো নিয়ে মাঝিরা বৈঠার ছন্দে মেতে ওঠেন। নদীর তীরে দাঁড়িয়ে থাকা দর্শকদের মুহুর্মুহু করতালি ও উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। অনেকে আবার ইঞ্জিনচালিত ট্রলার ও ছোট নৌকা ভাড়া করে নদীতে নেমে গান-বাজনা বাজিয়ে আনন্দ প্রকাশ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল ইসলাম। মো. ফিরোজ মোল্যার সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদুজ্জামান মাসুদ, বোয়ালমারী থানার ওসি মুস্তাফিজুর রহমান, ওসি (তদন্ত) সহিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, সহসভাপতি মো. ফজর খাঁ, চিতার বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শাকিল মোল্লা এবং মো. মনির মেম্বরসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শফিকের ‘বাংলার টাইগার’ নৌকা প্রথম স্থান অধিকার করে। এছাড়া বোয়ালমারীর সত্তার ফকিরের ‘ভাই ভাই জলপরী’ দ্বিতীয় এবং কাশিয়ানীর ওসমান শেখের ‘সোনার তরী’ তৃতীয় স্থান লাভ করে। হারিয়ে যেতে বসা গ্রামীণ লোকজ সংস্কৃতি ধরে রাখতেই প্রতি বছর এ নৌকাবাইচ ও মেলার আয়োজন করা হয় বলে জানান আয়োজকেরা।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বোয়ালমারীতে কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত

সর্বশেষ হালনাগাদ : ১০:২৬:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬