Dhaka ০৮:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মাথা উঁচু রেখে বাকি বিশ্বের সঙ্গে আলোচনা, সহযোগিতা এবং অংশীদারত্ব করতে বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। তিনি স্পষ্ট করে জানান, দেশ এখন আত্মমর্যাদার সঙ্গে দাঁড়িয়ে আছে এবং অন্য কোনো দেশের খেলার দাবার বোর্ড হতে চায় না; বরং নিজস্ব শর্তেই এগিয়ে যেতে চায়।

শনিবার রাজধানীতে আয়োজিত পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশনের ‘নতুন করে লেখা এক বিশ্ব’ শীর্ষক একটি সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে দেশের জনগণের স্বার্থই আমাদের কাছে সবচেয়ে অগ্রাধিকার পাবে।

উপসাগরীয় যুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলাদেশকেও অপ্রত্যাশিত জ্বালানি সংকট এবং মধ্যপ্রাচ্যে কর্মরত বিপুলসংখ্যক প্রবাসীর সুরক্ষার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। বর্তমান সরকার জ্বালানির নতুন উৎস সন্ধান ও বৈচিত্র্য আনয়নের পাশাপাশি সৌরবিদ্যুতের প্রসারে কাজ করছে, যা বিগত সরকারের আমলে অবহেলিত ছিল।

রোহিঙ্গা সংকট নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে আশ্রয় দিয়ে যাওয়ায় এটি অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করেছে। তবে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রেখে আন্তর্জাতিক সহযোগীদের সঙ্গে নিয়ে রোহিঙ্গা সংকট নিরসনে নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের দাবি জানিয়ে আসছে সরকার।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

সর্বশেষ হালনাগাদ : ০৭:৪৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬