দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহভাজন ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে যে, গত একদিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিন জন এবং নিশ্চিত হামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া এই প্রাদুর্ভাবে দেশজুড়ে এখন পর্যন্ত মোট ১ হাজার ১১৪ জন শিশুর প্রাণহানি ঘটেছে। যার মধ্যে নিশ্চিত হামে মারা গেছে ১০২ শিশু এবং উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ১২ জন।


























