Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আশুলিয়ায় জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যায় ব্যবহৃত সেই পুড়ে যাওয়া পুলিশ ভ্যান উদ্ধার

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:৫৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২০ বার দেখা হয়েছে

সাভারের আশুলিয়ায় গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে ছয়জনকে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত সেই আলোচিত পুলিশ ভ্যানটির সন্ধান মিলেছে। দীর্ঘদিন ধরে লুকিয়ে রাখা বা নিখোঁজ থাকা গাড়িটি মামলার তদন্ত কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুঁজে না পেলেও সম্প্রতি একটি জমি উদ্ধার অভিযานের সময় সেটি জনসম্মুখে আসে। বর্তমানে ভ্যানটি কবিরপুরের একটি ডাম্পিং স্টেশনে সুরক্ষিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার সাভারের বাইপাইল ত্রিমোড় এলাকায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত জমি উদ্ধার অভিযানের সময় পুলিশের একটি অস্থায়ী ডাম্পিং স্টেশন খালি করার উদ্যোগ নেওয়া হয়। এ সময় ঝোপঝাড় ও আড়ালে লুকিয়ে রাখা পোড়া পুলিশ ভ্যানটি সবার নজরে আসে। খবরটি ছড়িয়ে পড়ার পর পরই ঘটনাস্থলে জড়ো হন স্থানীয় সাধারণ মানুষ ও বৈষম্যবিরোধী আন্দোলনের ‘জুলাইযোদ্ধা’রা।

ঘটনাস্থলে উপস্থিত আন্দোলনকারীরা এই পোড়া গাড়িটিকে জুলাই গণঅভ্যুত্থানের নির্মমতা ও শহীদদের আত্মত্যাগের ঐতিহাসিক স্মারক হিসেবে অভিহিত করেন। তারা অবিলম্বে এই ভ্যানটি ধ্বংস না করে বা অন্যত্র সরিয়ে না নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে সংরক্ষণের জোর দাবি জানান। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন মহলের সঙ্গে আলোচনা করা হয়েছে এবং জাদুঘর কর্তৃপক্ষও এটি সংরক্ষণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় জুলাই আন্দোলনে ছাত্র-জনতা হত্যায় ব্যবহৃত সেই পুড়ে যাওয়া পুলিশ ভ্যান উদ্ধার

সর্বশেষ হালনাগাদ : ০৫:৫৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬