৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনসংলগ্ন প্যারিস রোডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমেই ক্ষমতায় এসেছে, অথচ আজ সেই শিক্ষার্থীদের সঙ্গেই বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। অবিলম্বে ভেরিফিকেশনের নামে প্রহসন বন্ধ করে বাদ পড়া শিক্ষার্থীদের নিয়োগ দেওয়ার দাবি জানান তারা। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা।






















