Dhaka ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

চাকরির চূড়ান্ত ধাপে ভেরিফিকেশনের নামে হয়রানি ও মেধার মূল্যায়নহীনতা

  • সর্বশেষ হালনাগাদ : ০৫:৪৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
  • ২১ বার দেখা হয়েছে

৪৯তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশিত হলেও সুপারিশপ্রাপ্ত ৬৬৮ জনের মধ্যে ৬১১ জনের নাম আসায় এবং সুনির্দিষ্ট কারণ ছাড়াই বাকি ৫৭ জনের বাদ পড়ার বিষয়টি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। প্রাথমিক বাছাই ও লিখিত পরীক্ষার দীর্ঘ প্রক্রিয়া পেরিয়ে যখন একজন প্রার্থী চূড়ান্ত সাফল্যের দোরগোড়ায় পৌঁছান, তখন রাষ্ট্রপক্ষ থেকে কোনো কারণ দর্শানো ছাড়াই তাদের বাদ দেওয়া হতাশাজনক।

এই ধরনের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ৪৪তম ও ৪৮তম বিসিএস এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগেও একইভাবে শত শত মেধাবী প্রার্থী পুলিশ ও গোয়েন্দা ভেরিফিকেশনের অজুহাতে বাদ পড়েছেন। পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী কিংবা গরিব কৃষকের সন্তান ও চিকিৎসকদের মতো মেধাবীরা কেবল রাজনৈতিক সংশ্লিষ্টতার তথাকথিত সন্দেহের কারণে চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন, যা মেধার চরম অবমূল্যায়ন।

রাষ্ট্রের কাজে যুক্ত হওয়ার আগে প্রার্থীর পরিচয় ও নাগরিকত্ব যাচাইয়ের প্রক্রিয়া থাকতেই পারে, কিন্তু প্রার্থীর নিজের কোনো অপরাধ না থাকার পরও কেবল পারিবারিক পরিচয়ের কারণে এমন বঞ্চনা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই অস্পষ্ট মাপকাঠির অবসান হওয়া জরুরি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

চাকরির চূড়ান্ত ধাপে ভেরিফিকেশনের নামে হয়রানি ও মেধার মূল্যায়নহীনতা

সর্বশেষ হালনাগাদ : ০৫:৪৮:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬