Dhaka ০৫:২৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশ-ভিয়েতনাম দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ভিসা প্রক্রিয়া সহজীকরণের তাগিদ

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৫১ বার দেখা হয়েছে

বাংলাদেশি ব্যবসায়ী, কর্মজীবী, শিক্ষার্থী ও পর্যটকদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত গুয়েন ম্যানহ কুঅং বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করতে এলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। সাক্ষাৎকালে দায়িত্ব গ্রহণের জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক অভিনন্দন জানান ভিয়েতনামের রাষ্ট্রদূত।

রাষ্ট্রপতি বলেন, গত পাঁচ দশকেরও বেশি সময় ধরে ভিয়েতনামের সঙ্গে বজায় থাকা সুদৃঢ় কূটনৈতিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। দুই দেশের অর্থনৈতিক ও উন্নয়ন সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে এবং বাণিজ্য সম্পর্ক সুসংহত করতে ব্যবসায়ী, বিনিয়োগকারী ও সাধারণ মানুষের যাতায়াত বৃদ্ধি করা প্রয়োজন। এ উদ্দেশ্যে বিদ্যমান ভিসা ব্যবস্থা দ্রুত সহজ করার ওপর জোর দেন তিনি।

দ্বিপক্ষীয় আলোচনার একপর্যায়ে ভিয়েতনামের রাষ্ট্রদূত দুই দেশের রাজধানীর মধ্যে সরাসরি বিমান যোগাযোগ স্থাপন, অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) বাস্তবায়ন এবং উচ্চপর্যায়ের সফর বিনিময়ের গুরুত্ব তুলে ধরেন। এ সময় ভিয়েতনামের রাষ্ট্রপতির পক্ষ থেকে বাংলাদেশের রাষ্ট্রপতিকে ভিয়েতনাম সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হলে রাষ্ট্রপতি তা সাদরে গ্রহণ করেন ও ধন্যবাদ জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে ভিয়েতনাম সফরের স্মৃতি স্মরণ করে দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক আরও বেগবান হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

বাণিজ্যিক ভারসাম্য রক্ষায় বাংলাদেশে উৎপাদিত ওষুধ, চামড়া ও চামড়াজাত পণ্য, সিরামিক, বাইসাইকেল এবং পাট ও পাটজাত পণ্য ভিয়েতনামে বেশি পরিমাণে আমদানির জন্য অনুরোধ জানান রাষ্ট্রপতি। উভয়েই যৌথ অংশীদারিত্বের মাধ্যমে আগামী দিনে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ-ভিয়েতনাম দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও ভিসা প্রক্রিয়া সহজীকরণের তাগিদ

সর্বশেষ হালনাগাদ : ০৭:৫৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬