Dhaka ০৪:৩২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

আ. লীগ আমলে ২৭ লাখ কোটি টাকা পাচার: এটিএম আজহার

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৩৪ বার দেখা হয়েছে

অর্থনৈতিক পরিস্থিতিবিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনের তথ্য উল্লেখ করে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশ থেকে প্রায় ২৭ লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম। তিনি বলেন, বিপুল ধন-সম্পদের এই দেশ প্রকৃতপক্ষে গরিব নয়; বরং যারা দেশ পরিচালনা করেছে, তাদের নৈতিকতা, জবাবদিহিতা ও চরিত্রের দারিদ্র্যের কারণেই সাধারণ মানুষ সুফল পায়নি। সৎ নেতৃত্বের মাধ্যমে অর্জিত সম্পদ সঠিকভাবে ব্যয় করা হলে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত সম্ভব।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রংপুরের বদরগঞ্জ উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের কেয়ারটেকার ও শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা’য় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে প্রাথমিক পর্যায় থেকেই নৈতিকতা, ধর্মীয় মূল্যবোধ ও কর্মমুখী শিক্ষার ওপর জোর দেওয়ার তাগিদ দেন তিনি। একই সাথে মাধ্যমিক ও উচ্চশিক্ষা পর্যায়ে এই শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের মৌলিক সংস্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা।

জাতীয় সংসদে বিরোধ দলের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে এটিএম আজহারুল ইসলাম স্পষ্ট করেন যে, জামায়াতে ইসলামী কোনো অসংগঠিত বা উচ্ছৃঙ্খল আন্দোলনের পথ বেছে নেবে না। অতীতের আওয়ামী লীগের মতো অন্ধ বিরোধিতা কিংবা জাতীয় পার্টির মতো ‘গৃহপালিত’ বিরোধী দলের ভূমিকা পালনের কোনো সুযোগ নেই। সরকার দেশ ও জনগণের স্বার্থে কোনো ইতিবাচক সিদ্ধান্ত নিলে জামায়াত তাতে পূর্ণ সমর্থন ও সহায়তা দেবে। তবে জনস্বার্থবিরোধী বা ভুল কোনো পদক্ষেপ গ্রহণ করা হলে সংসদ ও রাজপথ—উভয় ময়দানেই তার জোরালো প্রতিবাদ জানানো হবে।

বক্তব্যে সম্প্রতি সরকার কর্তৃক পাস হওয়া ‘সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল’-এর তীব্র সমালোচনা করে তিনি বলেন, এই আইনটি ইসলামি শরিয়াহ ও কোরআন-সুন্নাহর প্রত্যক্ষ পরিপন্থী। নির্বাচনের আগে ধর্মীয় মূলনীতি বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হলেও ক্ষমতায় গিয়ে শরিয়াহবিরোধী আইন পাস করাকে তিনি ‘ধর্মের নামে রাজনীতি’ হিসেবে আখ্যায়িত করেন। জামায়াতে ইসলামী ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার না করে আদর্শিক ধর্মভিত্তিক রাজনীতি চর্চা করে উল্লেখ করে তিনি সবাইকে ইসলামি চেতনা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সচেতন থাকার আহ্বান জানান।

বদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক এমপি অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, বদরগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান কবির, নায়েবে আমীর শাহ মুহাম্মাদ রোস্তম আলী, সাধারণ সম্পাদক মাওলানা মিনহাজুল ইসলাম এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক এম আজিজুল হকসহ স্থানীয় ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষক ও দায়িত্বশীল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

আ. লীগ আমলে ২৭ লাখ কোটি টাকা পাচার: এটিএম আজহার

সর্বশেষ হালনাগাদ : ০৭:৩৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬