Dhaka ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর: উৎসবে মাতোয়ারা জনপদ, একাধিক প্রকল্পের উদ্বোধন

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিনব্যাপী ফেনী সফরকে কেন্দ্র করে জেলাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। পরশুরাম ও ফুলগাজীসহ বিভিন্ন উপজেলা থেকে প্রিয় নেতাকে একনজর দেখতে ও অভিবাদন জানাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এবং জেলার বিভিন্ন রুটের মোড়ে মোড়ে মানুষের ঢল নেমেছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঢাকার নিজ বাসভবন থেকে সড়কপথে ফেনীর পরশুরামের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। সফরসূচি অনুযায়ী, দুপুরে তিনি ফেনীর পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন। সেখানে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের ফলক উন্মোচন করবেন এবং স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

একই সময়ে প্রধানমন্ত্রী ফেনীর তিন উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত সৌর প্যানেল (রুফটপ সোলার) থেকে জাতীয় গ্রিডে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমেরও আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

পরবর্তী কর্মসূচি অনুযায়ী, দুপুর সোয়া ১টায় পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হবেন তিনি। দুপুর দেড়টায় কলেজ প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এরপর দুপুর ২টায় তিনি ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় অবস্থান করবেন।

বিকাল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক বিশেষ সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। উক্ত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ করবেন। একইসঙ্গে মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী ভাতা প্রদান করবেন।

দিনব্যাপী এসব রাষ্ট্রীয় কর্মসূচি শেষে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত ৯টার দিকে তাঁর রাজধানী ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর: উৎসবে মাতোয়ারা জনপদ, একাধিক প্রকল্পের উদ্বোধন

সর্বশেষ হালনাগাদ : ০৪:৫৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬