Dhaka ১০:৪৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরেকটি সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরও একটি সাবমেরিন ড্রোন আটকের দাবি করেছে। আইআরজিসির নিজস্ব সংবাদমাধ্যম সেপাহ নিউজে প্রকাশিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে দেশটির নৌবাহিনী জানায়, গোয়েন্দা নজরদারি ও ইলেকট্রনিক যুদ্ধের সক্ষমতা ব্যবহার করে এক সমন্বিত ও জটিল অভিযানের মাধ্যমে স্বয়ংক্রিয় এই ডুবোযানটি আটক করা হয়েছে।

নৌবাহিনী ডুবোযানটিকে ‘রেমাস ৬০০’ হিসেবে শনাক্ত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, ড্রোনটির তথ্য উদ্ধারের জন্য এটি বিশেষজ্ঞদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে গত সেপ্টেম্বরেও হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরেকটি অত্যাধুনিক সাবমেরিন ড্রোন আটক করেছিল ইরানের রেভল্যুশনারি গার্ডস। সেই সময়ও ইরানের নৌবাহিনী হরমুজের প্রবেশমুখে গোয়েন্দা অভিযানের মাধ্যমে এই মানুষবিহীন স্মার্ট ডুবোযানটি আটক করার কথা জানিয়েছিল।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের আরেকটি সাবমেরিন ড্রোন আটকের দাবি ইরানের

সর্বশেষ হালনাগাদ : ০৪:৫৮:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬