Dhaka ০৮:১২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

রাড্ডা ক্লিনিক কাণ্ড: বিতর্কের জেরে সংসদ সদস্য ফেরদৌসী মিষ্টির পদত্যাগ

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:৫৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৫ বার দেখা হয়েছে

বিতর্কিত কর্মকাণ্ডের জেরে সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আসার পরই তিনি সংসদ সদস্য পদ থেকে সরে দাঁড়ান। তবে বিএনপি এই পদত্যাগের নির্দেশে কোনো কারণ উল্লেখ করেনি।

ফেরদৌসী মিষ্টির পদত্যাগের মূল কারণ হিসেবে অবৈধ দখলদারিত্বের অভিযোগটি সামনে এসেছে। গত ২৪ সেপ্টেম্বর মধ্যরাতে মিরপুর-১ নম্বরে অবস্থিত রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর স্বাস্থ্যকেন্দ্রটির স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সেখানে ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’ এর একটি সাইনবোর্ড টাঙানো হয়। নথিপত্র অনুযায়ী, এই সমবায় সমিতির সাবেক সভাপতি ছিলেন খোদ সংসদ সদস্য মিষ্টি। একটি সেবামূলক প্রতিষ্ঠান দখলের এই প্রচেষ্টায় মিষ্টির সংশ্লিষ্টতার বিষয়টি সামনে এলে নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধান এবং সিসিটিভি ফুটেজে এই হামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির তৎকালীন গুরুত্বপূর্ণ কিছু নেতার নাম উঠে আসে, যারা এলাকায় সংসদ সদস্য মিষ্টির অত্যন্ত ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত।

রাড্ডা ক্লিনিকে হামলার ঘটনা ছাড়াও তার অতীত রাজনৈতিক ও সামাজিক ভূমিকা নিয়ে এলাকায় বিতর্ক রয়েছে। তিনি যখন শাহ আলী থানার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, সেই সময় তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাস, ক্ষমতার অপব্যবহার ও জমি দখলের মতো বেশ কিছু অভিযোগ উঠেছিল, যা রাড্ডা কাণ্ডের পর নতুন করে আলোচনায় আসে।

বিএনপি ও সরকারের সূত্রগুলোর ভাষ্যমতে, রাড্ডার ঘটনা নিয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিন ধরে ঘটনাটি সম্পর্কে তথ্য সংগ্রহ করেছেন। হামলা ও ভাঙচুরে কারা জড়িত ছিলেন, তাদের রাজনৈতিক পরিচয় এবং নেপথ্যে কারা ভূমিকা রেখেছেন, সেসব বিষয়ে তিনি তথ্য নিয়েছেন। তদন্তে ফেরদৌসী আহমেদ মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সম্পৃক্ততার তথ্যও পাওয়া যায়।

গতকাল বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের জানান, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় দলীয় ওই সংসদ সদস্যের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত চলছে এবং কারও সম্পৃক্ততা পাওয়া গেলে ছাড় দেওয়া হবে না।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

রাড্ডা ক্লিনিক কাণ্ড: বিতর্কের জেরে সংসদ সদস্য ফেরদৌসী মিষ্টির পদত্যাগ

সর্বশেষ হালনাগাদ : ০৪:৫৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬