Dhaka ১০:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নিয়োগে রাজনৈতিক বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী, পর্যায়ক্রমে প্রজ্ঞাপন জারি

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:৪৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সরকার নিয়োগসহ কোনো ক্ষেত্রে রাজনৈতিক পরিচয়ের কারণে কারো প্রতি কোনো বৈষম্য করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার সচিবালয়ে এক জরুরি ব্রিফিংয়ে তিনি ৪৯তম বিসিএস (বিশেষ শিক্ষা) ক্যাডারের নিয়োগ প্রজ্ঞাপনকে ঘিরে সৃষ্ট বিভ্রান্তি নিরসন করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) থেকে মোট ৬৬৫ জনকে সুপারিশ করা হয়েছিল (কিছু সংবাদে ৬৬৮ জন বলা হলেও তা সঠিক নয়)। এর মধ্যে প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে না পারায় ৩ জন এবং শারীরিক যোগ্যতা পরীক্ষায় অনুপস্থিত থাকায় ৮ জন বাদ পড়েন। ফলে প্রজ্ঞাপনের আওতায় আসার মতো মোট প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ৬৫৭ জন।

তিনি বলেন, ইতোমধ্যে ৬১১ জনের নামে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং বাকি ৪৬ জন প্রার্থী প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন।

সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন, প্রথম প্রজ্ঞাপনে নাম না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি হলের নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের এক সাবেক পদধারী নেতা ফেসবুকে গায়ে আগুন দেওয়ার হুমকি দিয়ে স্ট্যাটাস দেন।

মন্ত্রী স্পষ্ট করেন যে, প্রজ্ঞাপন সবসময় এক দফায় হয় না, বরং পর্যায়ক্রমে জারি করা হয়। আগামী ১২ তারিখ পর্যন্ত যোগদানের সময় বাকি রয়েছে।

তিনি আরও বলেন, বাকি ৪৬ জন প্রার্থীর তথ্য যাচাই-বাছাই ও প্রশাসনিক প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে। আগামী সোমবার তাদের প্রজ্ঞাপন জারি করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে অপতথ্য ও অপপ্রচার চালিয়ে বিশ্ববিদ্যালয় বা শিক্ষাঙ্গনে উন্মাদনা কিংবা রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি না করার অনুরোধ জানান। তিনি চাকরিপ্রার্থীদের ধৈর্য ধারণেরও আহ্বান জানান।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নিয়োগে রাজনৈতিক বৈষম্য হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী, পর্যায়ক্রমে প্রজ্ঞাপন জারি

সর্বশেষ হালনাগাদ : ০৪:৪৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬