ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) একটি জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন। বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে আয়োজিত এই সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টির বিষয়ে কথা বলবেন। সম্প্রতি তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর এই সংবাদ সম্মেলন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।






















