Dhaka ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বিশ্ব হার্ট দিবস ২০২৬: ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের মাসব্যাপী বিশেষ আয়োজন

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে মাদানী এভিনিউ’র ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল হার্টের সুস্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং আধুনিক কার্ডিয়াক চিকিৎসাসেবা সহজলভ্য করার অঙ্গীকার নিয়ে মাসব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করেছে।

গত ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবসে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের সাফল্য, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এর পরের দিন, ৩০ সেপ্টেম্বর “Celebrating Life, Care & Recovery” শীর্ষক আয়োজনে এই হাসপাতালে চিকিৎসা গ্রহণকারী রোগীদের সুস্থ হয়ে ওঠার অভিজ্ঞতা বিনিময় করা হয় এবং ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের ভবিষ্যৎ সেবার পরিকল্পনা সম্পর্কে জানানো হয়।

২৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানে কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগের অর্জন ও অগ্রগতি তুলে ধরেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর (DGHS)-এর উপপরিচালক (হাসপাতাল) ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল (NICVD)-এর সাবেক অধ্যাপক, কার্ডিওলজি বিভাগ, অধ্যাপক ডাঃ হাসিনা বানু।

অনুষ্ঠানে ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন বলেন, “ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের দক্ষ চিকিৎসক দল, আধুনিক অবকাঠামো ও সর্বাধুনিক প্রযুক্তি প্রমাণ করে যে উন্নতমানের কার্ডিয়াক চিকিৎসাসেবা এখন দেশের মাটিতেই পাওয়া সম্ভব। দেশের ভেতরেই এ ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত হওয়ায় রোগীদের বিদেশে চিকিৎসার জন্য যাওয়া এবং এর সঙ্গে যুক্ত বিপুল ব্যয় থেকেও সাশ্রয় হবে।”

বিশেষ অতিথি অধ্যাপক ডাঃ হাসিনা বানু উল্লেখ করেন, “বাংলাদেশে হৃদরোগে আক্রান্তদের বেশিরভাগই বংশগত কারণে ঝুঁকিতে থাকেন, তাই চিকিৎসক হিসেবে এটা আমাদের দায়িত্ব সাধারণ মানুষকে সচেতন করা ও এমন উদ্যোগ নেওয়া, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম হৃদরোগের ঝুঁকি নিয়ে বেড়ে না ওঠে।”

ইউনাইটেড হেলথকেয়ারের ম্যানেজিং ডিরেক্টর নিজামুদ্দিন হাসান রশিদ বাংলাদেশের স্বাস্থ্য সেবায় ইউনাইটেড গ্রুপের প্রতিশ্রুতি তুলে ধরেন। এ ছাড়াও ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ. কিউ. এম. মোহসেন বলেন, “বাংলাদেশের জ্যেষ্ঠ কার্ডিওলজি চিকিৎসকরা জানেন, ৪০ বছর আগেও দেশে বিশ্বের সমমানের আধুনিক কার্ডিয়াক প্রযুক্তি ও সরঞ্জামের সুযোগ খুবই সীমিত ছিল। ২০২৬ সালে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে, আর বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে সেই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল কাজ করছে।”

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বিশ্ব হার্ট দিবস ২০২৬: ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের মাসব্যাপী বিশেষ আয়োজন

সর্বশেষ হালনাগাদ : ০৪:৪১:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬