Dhaka ১২:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ৫ লাখ এনএস ওয়ান টেস্ট কিট প্রদান

  • সর্বশেষ হালনাগাদ : ০৩:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ১৭ বার দেখা হয়েছে

চলমান ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করার জন্য মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত ‘স্ট্রাইডস’ কার্যক্রমের আওতায় বাংলাদেশকে ৫ লাখ এনএস ওয়ান র‍্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট উপহার হিসেবে প্রদান করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে আনুষ্ঠানিকভাবে এই কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ও চার্জ দ্য অ্যাফেয়ার্স তৃষিতা মওলা।

অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী প্রাপ্ত কিটগুলো দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে বিতরণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে জানান যে, হস্তান্তর করা সব কিট প্রথমে কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা হবে এবং পরবর্তীতে সুনির্দিষ্ট চাহিদা অনুযায়ী দেশের জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে পাঠানো হবে। যানজট ও যাতায়াতের সুবিধা বিবেচনা করে কুর্মিটোলা হাসপাতালেই এই হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বর্তমান পরিস্থিতি তুলে ধরে তিনি জানান যে, নতুন পাওয়া কিটের পাশাপাশি সরকারি খাতে ইতোমধ্যে পর্যাপ্ত ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুত রয়েছে এবং রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে স্বাস্থ্য বিভাগ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

এছাড়া দেশে ভবিষ্যতে ডেঙ্গু ভ্যাকসিন চালুর বিষয়ে সরকারের সুনির্দিষ্ট চিন্তাভাবনার কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিনের উচ্চ ব্যয় এবং এর কার্যকারিতা ও সর্বাঙ্গীন নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ ও গ্যাভির সঙ্গে আন্তর্জাতিক নির্দেশিকা অনুসরণ করে আলোচনা চলছে বলেও তিনি জানান। উক্ত হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানসহ মার্কিন দূতাবাস এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ৫ লাখ এনএস ওয়ান টেস্ট কিট প্রদান

সর্বশেষ হালনাগাদ : ০৩:২৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬