Dhaka ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর: উদ্বোধন হবে ১,৫৪২ কোটির মেগা প্রকল্প

  • সর্বশেষ হালনাগাদ : ০৯:৪৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ২৪ বার দেখা হয়েছে

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ফেনী জেলা সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দিনব্যাপী এক ব্যস্ত কর্মসূচির অংশ হিসেবে তিনি সড়কপথে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কার্যক্রমে অংশ নিচ্ছেন। নির্ধারিত সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ৮টার দিকে নিজ বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে রওয়ানা হন তিনি।

দুপুর সাড়ে ১২টার দিকে প্রধানমন্ত্রী পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় পৌঁছাবেন এবং সেখানে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত গুরুত্বপূর্ণ ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ এর উদ্বোধন ও সুধীজনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। একই অনুষ্ঠানে ফেনীর তিনটি উপজেলার সরকারি কার্যালয়ের ছাদে স্থাপিত সৌর প্যানেল বা ‘রুফটপ সোলার’ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমেরও শুভ উদ্বোধন করবেন তিনি।

এরপর দুপুর ১টা ১৫ মিনিটে পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে রওনা হয়ে বেলা দেড়টার দিকে কলেজ প্রাঙ্গণে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে দুপুর ২টায় ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় যাত্রার পর বিকেল ৩টায় ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত এক জনাকীর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। ওই অনুষ্ঠানে সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের মাঝে বিশেষ সম্মানী ভাতা প্রদান করবেন তিনি। দিনব্যাপী এসব সফল কর্মসূচি সম্পন্ন করে বিকেল ৫টায় সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ করবেন এবং রাত ৯টার দিকে তাঁর ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফর: উদ্বোধন হবে ১,৫৪২ কোটির মেগা প্রকল্প

সর্বশেষ হালনাগাদ : ০৯:৪৩:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬