কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির মুখ থেকে শত শত কিলোমিটার দূরে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজগুলো। এতদিন এই জলপথে নিয়মিত টহল দিলেও বর্তমানে সেখানে যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধজাহাজের উপস্থিতি নেই। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন মোহেব্বী এক বিবৃতির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন।
ইরানি এই সামরিক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইরানের সঙ্গে সংঘাত শুরুর পর ওই অঞ্চলে নিয়মিত ৩০ থেকে ৪০টি যুদ্ধজাহাজ অবস্থান করত। তবে বর্তমানে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁ কিংবা সংশ্লিষ্ট বাণিজ্যিক জলপথে কোনো যুদ্ধজাহাজ দেখা যাচ্ছে না। তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান হুমকিগুলো তাদের দৃশ্যমান ব্যর্থতাকে ঢাকবার এক ধরণের অপচেষ্টা মাত্র এবং দীর্ঘমেয়াদি যুদ্ধ চালানোর মতো প্রয়োজনীয় সাংগঠনিক সক্ষমতা তাদের নেই।























