ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি আরবকে সুরক্ষা দিতে যেকোনো উপায়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে পাকিস্তান। নতুন পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় সৌদি সুরক্ষায় নিজেদের সামরিক সক্ষমতা ব্যবহারের সুযোগ রাখবে ইসলামাবাদ। রোম সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।
তিনি আরও উল্লেখ করেন, ইয়েমেনভিত্তিক বিভিন্ন পক্ষের বিরুদ্ধে যেকোনো নিরাপত্তা ঝুঁকিতে সৌদি আরবের পাশে থাকতে পাকিস্তান বাধ্যবাধকতা অনুভব করে। দেশটির সুরক্ষায় পাকিস্তানের সামরিক শক্তি ও সম্পদ ব্যবহারের ক্ষেত্রেও কোনো রাখঢাক রাখা হবে না বলে স্পষ্ট জানান তিনি।























