Dhaka ০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

মিরপুরে ফুটপাথ উচ্ছেদে সংঘর্ষ: বিরোধীদলীয় নেতার বিস্ময় প্রকাশ

  • সর্বশেষ হালনাগাদ : ০৭:০১:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৯ বার দেখা হয়েছে

স্থানীয় সংসদ সদস্যকে না জানিয়ে এবং কোনো ধরনের বিকল্প ব্যবস্থা গ্রহণ না করেই রাজধানীর মিরপুর-১০ নম্বরে ফুটপাথ উচ্ছেদ অভিযান পরিচালনার ঘটনায় গভীর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই প্রতিক্রিয়া জানান।

ডা. শফিকুর রহমান বলেন, মিরপুর ১৩ থেকে ১০ নম্বর এলাকায় উচ্ছেদ অভিযানকালে পুলিশ, সিটি করপোরেশনের কর্মী এবং ভাসমান ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। অথচ সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে একটি সুশৃঙ্খল ও মানবিক উপায়ে এ সমস্যার সমাধান করা সম্ভব ছিল। তিনি আরও অভিযোগ করেন, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে এসব ব্যবসায়ীর কাছ থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে। জনগণের চলাচল নির্বিঘ্ন করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সমন্বিত ও টেকসই পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানান তিনি।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

মিরপুরে ফুটপাথ উচ্ছেদে সংঘর্ষ: বিরোধীদলীয় নেতার বিস্ময় প্রকাশ

সর্বশেষ হালনাগাদ : ০৭:০১:০০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬