Dhaka ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ইবনে সিনা হাসপাতালে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হার্ট দিবস পালিত

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

ইবনে সিনা হাসপাতালের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘বিশ্ব হার্ট দিবস-২০২৬’ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে ধানমন্ডি চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতাল মিলনায়তনে হৃদরোগ সচেতনতা বিষয়ক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইবনে সিনা হাসপাতালের পরিচালক (প্রশাসন) মো. আনিসুজ্জামান। প্রধান অতিথির বক্তব্যে ইবনে সিনা ট্রাস্টের বোর্ড সদস্য এবং ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক কর্নেল (অব.) ডা. জেহাদ খান বলেন, প্রতিটি হৃদস্পন্দন অত্যন্ত মূল্যবান। সঠিক সময়ে রোগ নির্ণয় এবং আধুনিক চিকিৎসা নিশ্চিত করার মাধ্যমেই বহু জীবন বাঁচানো সম্ভব।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন হাসপাতালের চিফ কার্ডিয়াক সার্জন ডা. মো. জাকির হোসেন এবং ইবনে সিনা ট্রাস্টের এজিএম মো. নিয়াজ মাখদুম শিবলি। ইবনে সিনা হাসপাতালের ডিরেক্টর অব মেডিকেল সার্ভিসেস ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে চিকিৎসক, নার্স ও বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ইবনে সিনা হাসপাতালে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব হার্ট দিবস পালিত

সর্বশেষ হালনাগাদ : ০৬:৫৪:৫২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬