২০২৭ সালের হজ মৌসুমকে সামনে রেখে একটি নতুন এবং সমন্বিত প্যাকেজ ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এই ব্যবস্থার মাধ্যমে হাজিরা থাকা, খাওয়া, যাতায়াত এবং পবিত্র স্থানগুলোর সব সেবা একটিমাত্র চুক্তির আওতায় গ্রহণ করতে পারবেন, যা পুরো যাত্রাকে আরও সহজ ও সুশৃঙ্খল করবে। ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত এই সেবা হজযাত্রীদের দেশটিতে পৌঁছানো থেকে শুরু করে নিরাপদে দেশে ফেরা পর্যন্ত পুরো সময়জুড়ে কার্যকর ভূমিকা পালন করবে। এর মধ্যে মক্কা ও মদিনায় আবাসন, যাতায়াত এবং ক্যাটারিংয়ের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। পুরো প্রক্রিয়াটি আরও আধুনিক ও ঝামেলামুক্ত করতে ইতিমধ্যে ৭৫টিরও বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে সৌদি কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে ডিজিটাল ব্যবستার মাধ্যমে হজ ব্যবস্থাপনাকে আরও উন্নত করার কাজ চালিয়ে যাচ্ছে দেশটির সরকার।
ব্রেকিং নিউজ :


























