Dhaka ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

বাঁশখালীর পুঁইছড়ী-ছনুয়া সড়ক সংস্কারের অভাবে চরম দুর্ভোগ

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৫১:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৪ বার দেখা হয়েছে

দীর্ঘদিন ধরে সংস্কারের ছোঁয়া না লাগায় দক্ষিণ বাঁশখালীর পুঁইছড়ী প্রেমবাজার থেকে ছনুয়া জেটি ঘাট পর্যন্ত সংযোগ সড়কটি এখন পুরোপুরি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কার্পেটিং উঠে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় এবং সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে একাকার হয়ে যাওয়ায় প্রতিদিন চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা।

ছনুয়া, পুঁইছড়ী, শেখেরখীল ও কুতুবদিয়া দ্বীপের অসংখ্য মানুষ ছাড়াও বন্যাদুর্গত এলাকার জন্য বরাদ্দ ত্রাণের গাড়িগুলোও এই ভাঙা সড়ক দিয়েই যাতায়াত করছে। ফলে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে এবং যাতায়াতকারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। পুঁইছড়ী ইউনিয়নের চেয়ারম্যান তারেকুর রহমান জানিয়েছেন, সড়কটির বেহাল দশার বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হয়েছে এবং শিগগিরই সংস্কারের আশা করা হচ্ছে।

অর্থনৈতিক ও ভৌগোলিক দিক দিয়ে গুরুত্বপূর্ণ এই সড়কটি কুতুবদিয়াবাসীর জন্যও যাতায়াতের অন্যতম বিকল্প পথ। তবে বর্তমানে খানাখন্দে ভরা এই সড়কে সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যান চলাচল করতে অস্বীকৃতি জানায়। ছনুয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আমীন ছানুবী জানান, জনগুরুত্বপূর্ণ এই সড়কটি সংস্কারের বিষয়ে উপজেলা সমন্বয় সভায় আলোচনা হয়েছে এবং খুব দ্রুত প্রকৌশল অধিদপ্তর কাজ শুরু করতে পারে।

এদিকে চালকরা জানিয়েছেন, সড়কজুড়ে বড় গর্তের কারণে প্রতিনিয়ত যানবাহন নষ্ট হচ্ছে, ফলে তারা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে জনদুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করবে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

বাঁশখালীর পুঁইছড়ী-ছনুয়া সড়ক সংস্কারের অভাবে চরম দুর্ভোগ

সর্বশেষ হালনাগাদ : ০৬:৫১:০৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬