সরকারি উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতি রোধে স্থানীয় বাসিন্দাদের কঠোর নজরদারি চালানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, নিজের স্বার্থেই উন্নয়নকাজের মান ও অগ্রগতি নিয়মিত তদারকি করা স্থানীয় নাগরিকদের দায়িত্ব।
বুধবার সুরমা নদীর তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী জানান, সিলেট নগরীর দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা স্থায়ীভাবে সমাধানের লক্ষ্যে প্রায় ৪ হাজার ৭০০ কোটি টাকার একটি বড় প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই মেগা প্রকল্পের আওতায় সুরমা নদীর দুই তীরে ১৭ কিলোমিটার দীর্ঘ বাঁধ ও প্রতিরক্ষামূলক সড়ক নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















