Dhaka ১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

নরসিংদীতে ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কার্যক্রম

  • সর্বশেষ হালনাগাদ : ০৬:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

ডেঙ্গুর বিস্তার রোধ এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীতে একটি বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। একই সঙ্গে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। গত বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে ও নরসিংদী পৌরসভার সার্বিক সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে সরাসরি নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।

অভিযানকালে জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণ এবং এর আশপাশের এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। একই সঙ্গে এডিস মশার প্রজনন রোধ এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়গুলো তুলে ধরে পথচারী ও স্থানীয় মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

উপস্থিত লোকজনের উদ্দেশে জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা সবচেয়ে জরুরি। সরকারি-বেসরকারি অফিস, বাসাবাড়ি ও আশপাশের আঙিনায় যেন কোনোভাবে পানি জমে না থাকে, সে বিষয়ে সকলকে নিয়মিত নজর রাখতে হবে।

তিনি ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ নাগরিকদের নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। এডিস মশার প্রজননস্থল ধ্বংস ও সাধারণ মানুষের সম্পৃক্ততা বাড়াতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই উল্লেখ করে তিনি এই পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার ওপর জোর তাগিদ দেন।

কর্মসূচিতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসকগণ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নরসিংদী পৌরসভার প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, ডেঙ্গু প্রতিরোধ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে জেলাব্যাপী এ ধরনের সচেতনতামূলক পরিচ্ছন্নতা অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

নরসিংদীতে ডেঙ্গু মোকাবিলায় পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা কার্যক্রম

সর্বশেষ হালনাগাদ : ০৬:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬