Dhaka ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদরোগের ঝুঁকি

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ বার দেখা হয়েছে

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার খন্দকপাড়া গ্রামের দরিদ্র কৃষক মো. রফিক মিয়া উচ্চ রক্তচাপে ভুগছেন। নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নন-কমিউনিকেবল ডিজিজ (এনসিডি) কর্নারে নিয়মিত সেবা নিলেও সেখানে প্রয়োজনীয় ওষুধের সরবরাহ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ফলে দীর্ঘমেয়াদী এই রোগের চিকিৎসায় ব্যাঘাত ঘটার আশঙ্কা তৈরি হয়েছে।

স্বাস্থ্যখাত সংশ্লিষ্টদের মতে, দেশে অসংক্রামক রোগের প্রকোপ দিন দিন বাড়ছে এবং মোট মৃত্যুর একটি বড় অংশ ঘটছে হৃদরোগ বা স্ট্রোকের মতো জটিলতায়। এই পরিস্থিতি মোকাবিলায় প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস নিয়ন্ত্রণে এনসিডি কর্নারের মাধ্যমে নিয়মিত সেবা প্রদান করা হচ্ছে। তবে নিয়মিত ও নিরবচ্ছিন্ন ওষুধের সরবরাহ নিশ্চিত করা না গেলে রোগীদের স্বাস্থ্যঝুঁকি কমানোর এই উদ্যোগ বাধাগ্রস্ত হতে পারে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ময়মনসিংহের হালুয়াঘাটে এনসিডি কর্নারে ওষুধ সংকট, বাড়ছে হৃদরোগের ঝুঁকি

সর্বশেষ হালনাগাদ : ০৪:২০:৪৮ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬