ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। মার্কিন বাহিনীর যুদ্ধ ও লজিস্টিক সহায়তায় নিয়োজিত সব সদস্য ইতোমধ্যে ইরাক ত্যাগ করেছেন। এই ঐতিহাসিক উপলক্ষকে কেন্দ্র করে বুধবার থেকে পরবর্তী শনিবার পর্যন্ত চারদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
‘ইরাকের সার্বভৌমত্ব দিবস’ উদযাপন উপলক্ষে এই ছুটি ঘোষণা করা হয়। এর আগে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদি বিভিন্ন মন্ত্রণালয়, সরকারি সংস্থা এবং প্রাদেশিক কর্তৃপক্ষগুলোকে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের নির্দেশ দেন।
সরকারি ও জনসাধারণের বিভিন্ন প্রতিষ্ঠানে নানা আয়োজনের মাধ্যমে নিহত ও শহীদদের স্মরণ করা হচ্ছে। এছাড়া জাতীয় সার্বভৌমত্ব দিবস লেখা বিশেষ ব্যাজ পরার ব্যবস্থাও করা হয়েছে, যেগুলোতে দেশের মানচিত্র ও জাতীয় পতাকাকে ফুটিয়ে তোলা হয়েছে।























