Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

ক্ষুদ্রঋণ গ্রাহক কল্যাণ তহবিলের যথেচ্ছ ব্যবহার রোধে আসছে নতুন বিধিমালা

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে

ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের কল্যাণে ‘গ্রাহক কল্যাণ তহবিল’ পরিচালনা করে থাকে। গ্রাহকদের মাঝে বিতরণকৃত ঋণের একটি নির্দিষ্ট অংশ দিয়ে এ তহবিল গঠিত হয়। তবে সুনির্দিষ্ট কোনো নীতিমালা না থাকায় এতদিন প্রতিষ্ঠানগুলো নিজেদের ইচ্ছামতো এ খাতের অর্থ আদায় করে আসছিল। অনেক ক্ষেত্রে গ্রাহকদের কল্যাণে ব্যবহার না করে এই অর্থ খেলাপি ঋণ সমন্বয় বা বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে ব্যয় করা হচ্ছিল, যার ফলে তৈরি হচ্ছিল নানা জটিলতা।

এমন বাস্তবতায় ক্ষুদ্রঋণদাতা প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রক সংস্থা মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ) ‘ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের গ্রাহক কল্যাণ তহবিল গঠন, সংরক্ষণ ও ব্যবহারসংক্রান্ত বিধিমালা-২০২৬’ প্রণয়ন করেছে। ইতোমধ্যে খসড়া চূড়ান্ত হওয়া এই বিধিমালাটি আগামী অক্টোবর মাসে অনুষ্ঠিতব্য এমআরএর বোর্ড সভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। নতুন এই বিধিমালা কার্যকর হলে পুরো প্রক্রিয়াটি একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে আসবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

ক্ষুদ্রঋণ গ্রাহক কল্যাণ তহবিলের যথেচ্ছ ব্যবহার রোধে আসছে নতুন বিধিমালা

সর্বশেষ হালনাগাদ : ০৪:০৯:১২ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬