প্যারিসের আইফেল টাওয়ারে একটি ধর্মীয় গোষ্ঠীর পরিদর্শনের সময় নারী কর্মীদের দৃষ্টিসীমার বাইরে রাখার নির্দেশ দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন স্মৃতিস্তম্ভটির পরিচালনকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী।
গত মঙ্গলবার আইফেল টাওয়ার অপারেটিং কোম্পানি (সেতে)-র পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, ব্যবস্থাপনা পরিচালক প্যাট্রিক ব্রাঙ্কো রুইভো চলতি বছরের শেষেই তার পদ থেকে সরে দাঁড়াবেন।
গত ৫ সেপ্টেম্বর একটি ধর্মীয় সংগঠনের প্রতিনিধিদলের সফরকালে কর্তৃপক্ষের নির্দেশে নারী কর্মীদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। ওই সিদ্ধান্তের প্রতিবাদে কর্মীরা ধর্মঘট ডাকলে আইফেল টাওয়ার কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়, যা পরবর্তীতে দেশজুড়ে ব্যাপক সমালোচনার জন্ম দেয়।























