Dhaka ১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
ব্রেকিং নিউজ :
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত, শ্রমিকদের বেতন জানুয়ারি থেকে কার্যকর বড়দিন উদযাপনে খ্রিষ্টান কল্যাণ ট্রাস্টকে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী কারখানা বন্ধের চক্রান্ত ও উসকানিকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: সালাহউদ্দিন আহমদ পোশাকশিল্পে টানা অস্থিতিশীলতায় চরম উদ্বিগ্ন উদ্যোক্তারা দেশে কর্মক্ষম জনগোষ্ঠীর ৮৪ শতাংশ অনানুষ্ঠানিক খাতে নিয়োজিত: বিশ্বব্যাংক ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়াল ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা ডলারের বিনিময় হারে ঊর্ধ্বগতি, ব্যাংকের এমডিদের সতর্ক করলেন গভর্নর উদ্যোক্তাদের অনীহায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমে ৪.১৭ শতাংশে চার মাসে রেমিট্যান্স প্রবাহে ১৪.৭ শতাংশ প্রবৃদ্ধি নবায়নযোগ্য জ্বালানি এখন আর শুধু সম্ভাবনা নয়, অনিবার্য বাস্তবতা: প্রধানমন্ত্রী

হবিগঞ্জে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

  • সর্বশেষ হালনাগাদ : ০৪:০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার দেখা হয়েছে

হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট সড়কে আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান সংগঠনের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের বিরতিহীন এক্সপ্রেস বাসের চালক ও শ্রমিকদের মৌলভীবাজারের এসএমএস পরিবহন শ্রমিক ও মালিক পক্ষ শেরপুরে আটকে রেখে গাড়ি ভাঙচুর এবং শ্রমিকদের ওপর নির্যাতন চালিয়ে আসছে। বর্তমানে তাদের তিনটি বাস জোরপূর্বক নিজেদের কার্যালয়ের সামনে আটকে রাখা হয়েছে।

আবু মঈন চৌধুরী সোহেল আরও উল্লেখ করেন, এই বিরোধ নিরসনে একাধিকবার বৈঠক হলেও প্রতিপক্ষ কোনো সমঝোতা বা সিদ্ধান্ত মানতে নারাজ। উদ্ভূত পরিস্থিতিতে বাধ্য হয়েই তারা ধর্মঘটের পথ বেছে নিয়েছেন এবং আগামীকাল থেকে জেলার কোনো অভ্যন্তরীণ সড়কে গণপরিবহন চলাচল করবে না। এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। ইতোমধ্যে বিষয়টি জানিয়ে সিলেট বিভাগীয় কমিশনারের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, দুই পক্ষের এই দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির জন্য গত ১২ জুন সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় সংসদের তৎকালীন হুইপ জি কে গউছ এমপি এবং পাঁচজন সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু সেই সমঝোতা লঙ্ঘন করে গত ১১ সেপ্টেম্বর এবং সর্বশেষ ২৪ সেপ্টেম্বর সিলেট থেকে ছেড়ে যাওয়া তিনটি বিরতিহীন এক্সপ্রেস বাস মৌলভীবাজারে পৌঁছানোর পর আবারও আটকে দেওয়া হয়। তারই প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে এই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

জনপ্রিয়

মোংলা বন্দরে দুটি আধুনিক কন্টেইনার জেটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

সর্বশেষ হালনাগাদ : ০৪:০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬