যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার। দেশটির নীতিনির্ধারকরা বিশ্বাস করেন, পর্দার আড়ালে কূটনীতিই এই সংকটের সবচেয়ে কার্যকর সমাধান বয়ে আনতে পারে।
এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি জানান, সংকট সমাধানে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষকেই সর্বাত্মক পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আঞ্চলিক সংঘাত বাড়ার আশঙ্কায় তারা শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে।























